গতকাল রবিবার ৬ সেপ্টেম্বর’২৬ সকাল ১১ টায় কান্তাফার্ম এলাকায় সেতাবগঞ্জ সুগারমিলস এর উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরে পূর্ব সাদীপুর এলাকায় আখচাষী মিজানুর রহমানের জমিতে এসটিপি আখ রোপন মৌসুমের চারা রোপন করে শুভ উদ্বোধন করা হয়।
আখ রোপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, মোহাঃ শামছুজ্জামান (সুরুজ)। এসময় সাথে ছিলেন সচিব -বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন মোহাম্মদ মুজিবুর রহমান। সেতাবগঞ্জ চিনি কল এমডি মোঃ সাইফুল ইসলাম। ঠাকুরগাঁও চিনি কল এমডি মোঃ হুমায়ুন কবির সহ অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা, মিলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, আখ চাষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ২০২৬-২০২৭ আখ রোপণ মৌসুমের সাফল্য ও দেশের চিনি শিল্পের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাস্তবায়ন করেন সেতাবগঞ্জ সুগার মিলস্ লিঃ দিনাজপুর। এ সময় আরো উপস্থিত ছিলেন, পঞ্চগড় সুগার মিল্স এর ইনচার্জ মোঃ আতিকুজ্জামান রাশেদুজ্জামান সিডিএ ও রুহুল আমিন প্রমুখ।