রবিবার (৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন তনু সমাবেশে সভাপতিত্ব করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান সমসবেশে প্রধান অতিথি এবং লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিব কুমার সাহা, সহকারী অধ্যাপক শেখ নাজমুল হাসান,জিবি সদস্য বিপুল হোসেন সহ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলের আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান সেরা প্রতিষ্ঠানে পরিনত হবে। পাঠদানে শিক্ষকদের আন্তরিক হতে হবে। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন তনু তার বক্তব্যে বলেন, অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের সন্তানের মতোন দেখেন তবেই শিক্ষার পরিবেশ বদলে যাবে।
সূত্র জানায়, শিক্ষানুরাগী সরদার তানজির হোসেন তনু পূর্বেও প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছেন। উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হয়েছেন। অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা সরদার তানজির হোসেন তনু দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবেন এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া ই এই অভিভাবক সমাবেশের মূল উদ্দেশ্য।