বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)'র ১৯ সদস্য বিশিষ্ট মিডিয়া সেল গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, গত শনিবার পার্টি অফিসে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে কেন্দ্রীর কমিটির সহ-সভাপতি আর.কে মণ্ডল রবীনকে আহবায়ক ও কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মিনাক্ষী চৌধুরীকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট বিএমজেপি'র মিডিয়া সেল গঠন করা হয়। নবনির্বাচিত মিডিয়া সেলের আহবায়ক আর.কে মন্ডল রবিন বলেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে আরো গতিশীল ও মূলধারায় নিয়ে আসতে মিডিয়া সেলে, আইটি ও গবেষণা সেক্টরের প্ল্যাটফর্মটি অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
আর সেই লক্ষ্যে আমাদের সকল নেতৃবৃন্দের আন্তরিকতার সাথে একযোগে কাজ করতে হবে। বিএমজেপি'র মহাসচিব দিলীপ কুমার দাস বলেন-দেশ ও জনস্বার্থে বিএমজেপি সর্বদাই সকলের পাশে থাকবে। বিএমজেপি'র সভাপতি স্বীকৃতি কুমার মন্ডল নিজের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সবাইকে বিএমজেপি'তে যোগদান করার আহবান করেছেন।