"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামাতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকগণ, এনজিও কর্মী ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।