উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার ডাঃ সৈয়দ আবুল কাসেম, সৌমিত্র দত্ত, আবীদ আজাদ ও জাহিদ হোসেনকে তাদের ক্লাবের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে।
উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ সাধারণ সম্পাদক আবীদ আজাদ ও প্রচার সম্পাদক জাহিদ হোসেন ক্লাবের কার্যক্রম থেকে পৃথক হয়ে দিঘলিয়া রিপোর্টার্স ক্লাব নামে ভিন্ন অপর একটা সংগঠন গঠন করেছেন। যা সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তারা উপজেলা প্রেসক্লাবের কয়েকটা সভা ও নানা কর্মকান্ড থেকে বিরত থেকেছেন। উল্লেখিত বিষয়সমুহকে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কার্যক্রম বিবেচনা করে উপজেলা প্রেসক্লাবের জরুরী নির্বাহী কমিটির সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে/ সংখয়াগরিষ্ঠের সিদ্ধান্তে উল্লেখিত ব্যক্তিদের উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার স্ব স্ব পদ পদবী ও সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সদস্য মিলন হোসেনকে তার অনুপস্থিতি ও সন্মতি ছাড়া নব গঠিত রিপোর্টার্স ক্লাবের অন্তর্ভুক্ত করায় তিনি এর তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখিতভাবে জানিয়েছেন তিনি উপজেলা প্রেসক্লাবের সাথে আছেন ও থাকবেন। দিঘলিয়া রিপোর্টার্স ক্লাবের সাথে তার কোনো দূরতম যোগসূত্রিতা নেই। অপরদিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্তের পিতার মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, ইসমাইল হোসেন, মোল্লা ইকবাল হোসেন, আঃ কুদ্দুস মোল্লা, মোঃ মহাসিন উদ্দিন, খান শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, আহাদ গাজী, সাগর হোসেন।