রামগতিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্ণীপুর) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০২ পিএম
রামগতিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লক্ষ্ণীপুরের রামগতিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুর ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক সভার আয়োজন করে। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুরের সহকারী পরিদর্শক অভিজিৎ দে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি অফিসার বেনজির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন মিজান, সহ-সভাপতি গোলাম কবির, নজরুল ইসলাম, রামগতি প্রেসক্লাব সভাপতি রেজাউল হক প্রমূখ। 

প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়, চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয় এবং বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। ‘রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে’ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিযোগীরা তাদের পক্ষে বিপক্ষের দুর্নীতি ও এর প্রতিরোধ বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরেন। দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় বিতর্ক শেষে আলেকজান্ডার মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রতিযোগী দলকে পরাজিত করে চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। শেষে প্রধান অতিথির সকল প্রতিযোগীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট, সনদ ও বই বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে