সুজানগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩২ পিএম
সুজানগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে এক সংক্ষিপ্ত সভা করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান পিন্টু ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। বক্তারা সমাজ জীবনে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নিরক্ষরতার অভিশাপ থেকে বাঁচতে সবাইকে অন্তত সাক্ষর জ্ঞান অর্জন করার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে