নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এর আগে তিনি ভূমি অফিস, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শুভ বির্তক প্রতিযোগীতা উদ্ভোধন করেন।
উপজেলা পরিষদে পৌঁছালে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ আল মামুন।
পরে ইউএনওর কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলমাকান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে আব্দুর রহমান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের পানেশ্বরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই গ্রামের মিস্টার মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পানিতে পড়ে যায় আব্দুর রহমান। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন তারা। পরে দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান শিশুটিকে মৃত ঘোষণা করেন।