ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও

ফুলবাড়ীতে সারের পর খাদ্যগুদামে অরাজকতার আশঙ্কা প্রকাশ

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৭ পিএম
ফুলবাড়ীতে সারের পর খাদ্যগুদামে অরাজকতার আশঙ্কা প্রকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সার নিয়ে একটি অরাজকতা করার চেষ্টা ব্যর্থ হলেও এখন খাদ্যগুদামে অরাজকতা করার প্রচেষ্টা চলছে বলে গোয়েন্দা সংস্থার আশঙ্কা প্রকাশ করেছেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার। 

এ সময় তিনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের নেতৃবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সতর্ক থাকাসহ এটা প্রতিরোধের সহযোগিতা কামনা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি এসব আশঙ্কার কথাটি তুলে ধরেন।

এছাড়াও সার, মাদক, চুরি ও শিক্ষা বিষয়ক নানা অনিয়মের উপর আলোচনা হয়েছে। এতে বক্তারা এসব অনিয়ম দুর করতে পরামশর্ প্রদান ও এসবের প্রতিকারে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বিএনপিনেতা লোকমান হোসেন, আব্দুল মান্নান মুকুল, সাবেক যুবদলনেতা সামসুজ্জামান হাসু, জামায়াতনেতা মাওলানা আব্দুল মালেক, এনসিপিনেতা নাজমুল ফেরদৌস লাভলু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষাকর্মকর্তা আব্দুল লতিফ, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলা রিজু, প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, বিজিবি কমান্ডার আব্দুস ছালাম, সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সাংবাদিক মাহফুজার রহমান প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে