আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই নিতিশ বিশ্বাস, এসআই আনজির হোসেন, এসআই আব্দুর রউফ বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় কল্যাণপুর গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম, বৈকরঝুটি গ্রামের মৃত ক্ষতীন্দ্রনাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ, বাউশুলি গ্রামের মৃত এনায়েত আলী সরদারের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হাশেম (কেনা) এবং শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে সিআর মামলার আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।