রাজশাহীর তানোরে থানা পুলিশিং কমিটির আয়োজনে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় তানোর পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ডাকবাংলো (মিনি স্টাডিয়াম) মাঠে এ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা টিম অংশ গ্রহণ করে। গ্রুপ পর্বের খেলা শেষে বিজয়ী হয় তানোর পৌরসভা। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন ওসি মাহমুদুল হাসান।
তিনি বলেন, যুব ও তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলার কোন বিকল্প নেই। খেলাধুলায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। অতীতে কাবাডি বা হাডুডু খেলা গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় ছিল। কালের বিবর্তনে কাবাডি খেলা হারিয়ে গেছে বললেই চলে। কিন্তু বর্তমান সরকার যুব ও তরুণ সমাজকে বিভিন্ন খেলাধূলার মাধমে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে চাই। এজন্য নিয়মিত খেলাধুলা করতে হবে। তিনি আরও বলেন, পরাজিত বড় বিষয় নয় অংশ গ্রহণটাই বড় বিষয়। খেলায় জয় পরাজয় থাকবেই।
তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার এসআই মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম ও বাঁধাইড় ইউপির কৃষকদলের সভাপতি গোলাম রাব্বানী প্রমুখ।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন- শরীর চর্চা শিক্ষক আব্দুল বারী, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন শরীর চর্চা শিক্ষক হাফিজুর রহমান, সোহরাব হোসেন ও উপজেলার ক্রীড়া সম্পাদক কোর্স আনোয়ার হোসেন। এসময় থানা পুলিশের সদস্য ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।