চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এতে এক হাজার পাঁচ জনের গ্রেড এবং তিন হাজার ১১৮টি খাতার নম্বর সংশোধন করা হয়েছে। পাশাপাশি বোর্ডে ৭৯ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ফল প্রকাশ করা হয়েছে। সূত্রমতে, বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ৮০ হাজার ৪৫৮ জন। এরমধ্যে ১৭ হাজার ২৮৩ জন পুনঃমূল্যায়নের আবেদন করেন। মোট ৫০ হাজার ২৯৩টি খাতা পুনঃমূল্যায়ন করা হয়। আবেদনকারীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বা যঃঃঢ়ং://ৎবংপৎঁঃরহু.বফঁনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ এ প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারবেন। একইসাথে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।