চট্টগ্রামের চন্দনাইশে রুনা আক্তার (৩২) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বরমা ইউনিয়নের ৩নং ওয়াডস্থ কেশুয়ার নয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নুরুল হক (৪০)কে আটক করেছে। জানাযায় দেড় বছর আগে পার্শ্ববর্তী একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম বাইজুরী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে রুনা আক্তারের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। এরপর হতে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো তবে ঘটনার দিন রাতে রাগের বশীভূত হয়ে বেদরক মারধরের আঘাতে মারা যায়। খবর পেয়ে রুনা আক্তার বাবা পুলিশে জানালে পুলিশ শোয়ার ঘরের বিছনা থেকে মৃত লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে প্রেরন করেন। চন্দনাইশ থানার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।