কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চামনা আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের সামনে এক ডেলিভারি ম্যানকে পিছন দিক থেকে মরিচ বোঝায় আলগা মন ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় জহুরুল নামে এক ডেলিভারি ম্যান।
১০ সেপ্টম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এলাকার পিয়ারপুর ইউনিয়নের আমদহ বিজলির মোড় এলাকার মৃত ফরহাদ আলী মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৪২) হেসেনাবাদ থেকে আল্লারদর্গা ফেরার পথে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের সামনে মরিচ বোঝায় আলগা মনের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মারাত্বক আহত হয়। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় পড়ে গেলে আহত জহুরুলকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় বলে হাসপাতালে ডাক্তার জানিয়েছে। এ ঘটনায় মরিচ বোঝায় আলগা মনের চালক ঘটনা বুঝতে পেরে পালিয়ে যায়। জহুরুল জয়ভোগা গ্রামের সুমন আলীর বিভিন্ন পরিবেশক এর মালামাল দৌলতপুর বিভিন্ন দোকানে সাপ্লাই দিয়ে টাকা আদায় করে নিয়ে আসে। ঐদিনও সে যথাযথ নিয়মে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। পরের দিন সকাল দশটায় তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। জহুরুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, তার তিনটি অবুঝ শিশু ও স্ত্রীসহ সংসারের রোজগারের একমাত্র অবলম্বন ছিলেন তিনিই।