দেবহাটা থানা পুলিশের অভিযানে কেরেক্স মাদকসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-০৩। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নেতৃত্বে দেবহাটা থানায় কর্মরত এসআই বেলায়েত হোসেন সঙ্গীয় এএসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলী দেবহাটা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং-১১/০৯/২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানার ০১ নং কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামস্থ আব্দার আলী শাহ এর বসত বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার উপর হতে স্থানীয় জনতার সহযোগীতায় ১০ বোতল মাদকদ্রব্য উইনকেরেক্স মাদকসহ মাদক ব্যবসায়ী আব্দার আলী শাহ (৪৬), পিতা-মৃত মারফত শাহ, মাতা- মোছাঃ কুলসুম শাহ, সাং- বহেরা, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এবিষয়ে এসআই বেলায়েত বাদী হয়ে দেবহাটা থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে। সেই চলমান অভিযানের অংশ হিসেবে আটককৃত আসামীকে মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামীকে ইং-১২/০৯/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।