জামাতের উস্কানিতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে: রাশেদ খাঁন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৫ পিএম
জামাতের উস্কানিতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিরোধীদল জামায়াত আমাদের ঐক্যকে ফাটল ধরানোর চেষ্টা করছেন। জামাতের উসকানীতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে। তাদের থেকে আমাদের সজাগ থাকতে হবে।  তিনি বলেন, তারেক রহমানের বিএনপি করেন, রাশেদ খানের বিএনপি করা লাগবে না। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা ভ’ল করেছিলেন, তারা তাদের ভ’ল বুঝতে পেরেছেন। এখন সবাই বিএনপির এক ছাতার তলে এসে মুল ধারার বিএনপি করবেন। আপনারা আমাকে সহযোগিতা করলে কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে রুপ দিতে সক্ষম হব। শনিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজনৈতিক, সুধী ও সাংবাদিক সমাজের সাথে মতবিনিময়ে এ কথা বলেন রাশেদ খান।
মতবিনিময়ে রাশেদ খান আরো বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে বিচার শালিষের নামে হয়রানী বা চাদাবাজী জুলুম নির্ষাতন করা যাবে না। আমি ওয়াদা করছি কারো সাথে বৈষম্য করব না। সবকিছু ভ’লে বিএনপির সকল নেতাকর্মীদের তিনি এক ছাতার তলে কাজ করার আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপির জৈষ্ঠ্য নেতা তবিবুর রহমান মিনি, ডাঃ নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা রেজাউল ইসলাম, নজরুল মোল্ল্যা, লুৎফর রহমান লেন্টু, যুবদলের মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল, মিজানুর রহমান সহ নেতৃবৃন্দ। এ সভাতে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ নুরুল ইসলাম সহ একাধিক নেতাকর্মী মুল ধারার বিএনপির সাথে যুক্ত হন।

আপনার জেলার সংবাদ পড়তে