কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপনের মজুমদার পাড়ায় অবস্থিত রিজিয়া বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ বেসরকারি কিন্ডারগার্টেন এসোসিয়েশন ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট, অর্থ ও শুভেচ্ছা স্মারক প্রদান উপলক্ষে সংবর্ধণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রাশিদ। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাওলানা মোঃ কামরুল হাসান। বক্তব্য রাখেন রিজিয়া বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন, আব্দুস সাত্তার মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক আল আমিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কাউসার আহমেদ (রাজু)। এসময় রিজিয়া বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।