ভালুকায় সাবেক এমপির শ্যালক আটক

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম
ভালুকায় সাবেক এমপির শ্যালক আটক

শনিবার ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সাবেক এমপি  আলহাজ্ব এম,এ ওয়াহেদের শ্যালক অস্ট্রলিয়া প্রবাসী জামাল হোসেনকে আটক করেছে ভালুকা  মডেল থানা পুলিশ। চার মাস হয় দেশে আসছেন।  তার বিরুদ্দে কোন মামলা নেই।  

 জামাল হোসেনকে কেন আটক করা হয়েছে জানার জন্য ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন। তবে থানা সুত্রে জানাযায় ওসির নির্দেশে ওয়াহেদ টাওয়ার থেকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। 

সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলে  রাজনৈতিক কারনে আটক করা হলে মানবাধিকার লঙ্ঘনের সামীল। কারন আ্লীগের বড় নেতারা প্রকশ্যে থানা সদরে ঘোরাফেরা করছে তাদেরকে আটক করছে না পুলিশ। পুলিশের ভুমিকা নিয়ে সাধারন মানুষের মিশ্র পতিক্রিয়া সৃষ্টি হয়েছে।