জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র বরিশালের মুলাদী উপজেলা শাখার আহবায়ক হিসেবে ইঞ্জিনিয়ার মো. জুয়েল খানকে দেখতে চেয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। নেতাকর্মীদের মতে, মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান একজন শিক্ষিত, দক্ষ ও সংগঠক হিসেবে উপজেলার সর্বত্র তার ব্যাপক পরিচিতি রয়েছে। যেকারণে দলকে আরও সুসংগঠিত করতে তিনি (জুয়েল) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
অপরদিকে ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান বলেছেন, মুলাদী উপজেলাকে একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা এবং ন্যায়ের পক্ষে কাজ করাই আমার অন্যতম লক্ষ্য। মানুষের অধিকার ও কল্যাণকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে দেশ ও জাতির কাছে একটি শক্তিশালী, জনবান্ধব ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে সততা, নিষ্ঠা ও ঐক্যের সাথে সকলকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই। ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণ এবং মুলাদীর উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, তরুণ ও দক্ষ নেতৃত্বের সমন্বয়ে মুলাদী উপজেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব। এ লক্ষ্যে ইঞ্জিনিয়ার মো. জুয়েল খানকে উপজেলা আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের কাছে জোর দাবি করেছেন।