ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, কোডিনযুক্ত সিরাপ, কীটনাশক ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার মহেশপুর সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।মহেশপুর ব্যাটেলিয়ান (৫৮ বিজিবি) জানায়, গত ১২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী বিওপির একটি টহল দল আম বাগানের মাটির নিচে গর্ত করে রাখা ৬০ বোতল ভারতীয় সিরাপ ও ১৫৫৬ পিস ওষুধ উদ্ধার করে।একই দিনে যাদবপুর বিওপির টহল দল গোপালপুর এলাকার একটি ঘাস খেতের পাশ থেকে ১৩৭ প্যাকেট অবৈধ ভারতীয় কীটনাশক জব্দ করে।এছাড়া রোববার ভোরে লড়াইঘাট বিওপির আওতাধীন হালদারপাড়া এলাকার একটি কলা বাগান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন গহনা ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটেলিয়ান সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবির টহল জোরদার থাকায় চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত এসব মালামালের বিপরীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।