স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ

বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৬ পিএম
বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ

গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জেলা পরিষদের প্রশাসকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের তৃণমূল পর্যায়ে সুশাসন ও উন্নয়ন ত্বরান্বিত করতে বেশ কিছু সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, প্রকৃত গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকলে চলে না, এর শেকড় মজবুত করতে হলে স্থানীয় পর্যায়ে ক্ষমতা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ, স্থানীয় পর্যায়ে সাধারণ নাগরিকদের উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখা এবং জেলা পরিষদের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার ওপর বিশেষ জোর দেন। রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে জেলা পরিষদের প্রশাসকবৃন্দ তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং রাষ্ট্রপতির দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে