বাঘার আনসার ভিডিপি বন্যার্তদের পাশে খাদ্য ও ওষুধ বিতরণ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম
বাঘার আনসার ভিডিপি বন্যার্তদের পাশে খাদ্য ও ওষুধ বিতরণ

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে বন্যায় আক্রমণ মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার।

উপজেলা আনসার ও  ভিডিপি কর্মকর্তার দিক নির্দেশনায় শনিবার ভিডিপি সদস্যদের সংঘটিত করে বন্যায় আক্রান্ত ১০০ পরিবারকে শুকনো খাবার, চিড়া, মুড়ি, আখের গুড়, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা। বন্যা কবলিত এলাকার ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে তারা জানতে পারেন বন্যায় আক্রান্ত মানুষের জন্য অনেক বেশি পরিমাণে সরকারি সহযোগিতা দরকার।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার জানান, স্থানীয় পর্যায়ে আনসার ও ভিডিপি এর নেতৃত্ব গড়ে উঠছে। এই সদস্যগণ তাদের নেতৃত্বেই এরকম  ভালো কাজ করে যাবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সাইফুল ইসলাম ও ভিডিপি সদস্য সোহাগদ শিমুল, সিয়াম, শুক চাঁদ, আব্দুস সালাম ও সেলিনা খাতুন।

আপনার জেলার সংবাদ পড়তে