চট্টগ্রামের চন্দনাইশে উপজেলায় গৃহবধু হত্যা ও মাদকসহ পৃথক দুইটি মামলায় দুইজন আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় গত রবিবার দিবাগত রাতে উপজেলার হাছনদন্ডীস্থ কেরামত আলী মাষ্টার বড়িতে গৃহবধু মোছা: মিনহাজ আক্তার (২৫)হত্যা মামলায় খায়রুল বাশার এর ছেলে নিহতের স্বামী জাহিদুল ইসলাম এবং বরকল ইউনিয়নের পাঠানদন্ডী এলাকা থেকে ৫০ লিটার দেশীয় সোলাই মদসহ মৃত নুরুচ্ছার ছেলে আবদুর রহিম ৩২কে আটক করে বিঞ্চ আদালতে পাঠানো হয়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার সত্যতা নিশ্চিত করেন।