মাজহারুল ইসলাম অপু, সাইফুল ইসলাম সম্রাট, রাহাত আলী ও তানজীর আহমেদ মানিক নামের ৪ ব্যক্তি বছরে ১ লাখ টাকা লিজে পুকুর নিয়ে প্রায় ৪ লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেছিলেন মাছ চাষ। ঘটনাটি উপজেলার রামজয় পুর গ্রামে এই ঘটনা ঘটে। সেই পুকুরে রুই, কাতলা, পাঙাশ, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল পুকুরে। আর কিছুদিন পরই মাছ বিক্রি করে লাভের মুখ দেখার কথা ছিল তাদের। কিন্তু সেই স্বপ্নে হানা সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিষ দিয়ে পুকুরের সব মাছ নিধন করে দিয়েছে । রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে মারা গেছে আনুমানিক ৯০ মণ মাছ।
চার তরুণ উদ্যোক্তাদের দাবি, এতে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু মাছ নয় বিষ দিয়ে যেন তাদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নটাকেও মেরে ফেলা হয়েছে। মাজাহারুল ইসলাম নামেরসএক ব্যক্তি জানেন আমরা চার বন্ধু মিলে একটি পুকুর লিজ নিয়ে সেখানে মাছের চাষ শুরু করি অথচ একটি কুচক্রি মহল সোমবার দিবা গত রাতে খামারে বিষ প্রয়োগ করে ৮ লক্ষ টাকার মাছ নিধন করে দেয়। মঙ্গলবার দুপুরে গিয়ে আমরা এ দৃশ্য দেখতে পাই। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান বিষয়টি আমি জেনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।