কালীগঞ্জে সরকারী সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৩ পিএম
কালীগঞ্জে সরকারী সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
গাজীপুরের কালীগঞ্জে সরকারী সম্পত্তি দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচলানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল আলম সঙ্গে ছিলেন। জানা যায়, উপজেলার বালীগাঁও গ্রামের মৃত শরৎ চন্দ্র আচার্য্যের দুই পুত্র সুরেন্দ্র আচার্য্য ও সচীন্দ্র আচার্য্য উপজেলার বালীগাঁও মৌজার সিএস ৩৫৪, এসএ ৩৮৭নং খতিয়ানের এসএ ৭৭৪, ৭৭৬, ৮৬৪, ৮৬৫, ৮০৬, ৮০৫, ৭৭৭, ৮৮৮, ৮৬৬/১২৭২, ৮৭৭সহ বিভিন্ন দাগে প্রায় ৩২০ শতাংশ সম্পত্তি রেখে ১৯৬৫ সালে স্বপরিবারে ভারতে চলে যান। তারা ভারতে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করে নদীয়ার হরিণঘাটা থানার মহাদেবপুর গ্রামে সহায় সম্পত্তি কিনে বসবাস শুরু করেন। এরপর তারা আর কখনোই বাংলাদেশে ফিরে আসেননি। তাদের রেখে যাওয়া উক্ত সম্পত্তি আরএস রেকর্ডে "বেস্টেড এন্ড নন রেসিডেন্ট প্রপার্টি, ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার, ঢাকা সদর উত্তর মহকুমা ম্যানেজমেন্ট কমিটি" এর এখতিয়ারভুক্ত হয়। বিগত এরশাদ সরকারের সময় উক্ত অর্পিত সম্পত্তির একটি অংশে সরকারি খরচে পুকুর খনন করেন। এবং অপর অংশে আপদকালীন সময়ে জরুরী প্রয়োজনে অবতরণের জন্য হ্যালিপ্যাড নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে একটি ভূমিদস্যু চক্র জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন কাগজপত্র সৃজন করে উক্ত সম্পত্তি জবরদখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনস্বার্থে এই সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে একটি রীট চলমান রয়েছে। দূর্ণীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। গত ১২ সেপ্টেম্বর থেকে বালীগাঁও গ্রামের মৃত স্বর্ণকমল আচার্যের পুত্র সুমন আচার্য্য স্থানীয় কতিপয় ব্যক্তিকে সাথে নিয়ে সরকারি সম্পত্তি থেকে বিভিন্ন গাছপালা ও পুকুর থেকে এস্কেভেটর দিয়ে মাটি কাটা শুরু করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার এর ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল থেকে এস্কেভেটরটি জব্দ করে তার ব্যাটারী খুলে নিয়ে আসে।
আপনার জেলার সংবাদ পড়তে