প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ছবি: সংগ্রহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে চলছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের এটি তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা। বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা হতে যাচ্ছে।

সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে