মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : জামায়াত আমির

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৮ পিএম
মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র মক্কা নগরীতে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি লেখেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তা’য়ালার ঘর কা‘বার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

তিনি আরও লেখেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।