বালুয়াকান্দি ওএমএস কর্মসূচিতে সাশ্রয়ী মূল্যে চাল-আটা বিতরণ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৮ পিএম
বালুয়াকান্দি ওএমএস কর্মসূচিতে সাশ্রয়ী মূল্যে চাল-আটা বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দ ইউনিয়নে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সরকার পরিচালিত খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা বিতরণ করা হয়েছে। বুধবার  (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বালুয়াকান্দি  ইউনিয়নের পূর্ব ছোট রায়পাড়া বালুয়াকান্দী  রোড এলাকায় এ কর্মসূচির আওতায়, ভুক্তভোগীদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রয় করা হয়।

প্রতিবার একজন ভোক্তা ৫ কেজি চাল, প্রতি কেজি ৩০ টাকা দরে এবং ৫ কেজি আটা, প্রতি কেজি ২৪ টাকা দরে ক্রয় করতে পারবেন। সরকারের এ উদ্যোগের ফলে নিম্ন ও মধ্যআয়ের মানুষ তুলনামূলক কম দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন। এতে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বালুয়াকান্দি  ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সরকারি নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মেনে ওএমএস কর্মসূচির সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ওএমএস কর্মসূচি বালুয়াকান্দি  ডিলার আলী আহম্মেদ রনি বলেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানুষকে চাউল এবং আটা আইডেন্টি কার্ড নিয়ে বিতরণ  করে থাকি এমনকি সরকারি ধার্যকৃত টাকা অনেকে দিতে পারেনা আমরা তাদেরকে আমাদের পকেট থেকে দিয়ে থাকি এবং অটোরিকশা ভাড়া  আমাদের কাছ থেকে নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে