উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৪ পিএম
উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুর্নীতি, আনিয়ম, কাজের তদরকিতে গাফিলতিসহ নানা অভিযোগ তুলে তদন্ত করে বিচারের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার এ অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি বলেন, সুব্রত রায় উজিরপুরে কর্মরত থেকে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে ব্রিজ নির্মান, সড়ক মেরামতসহ বিভিন্ন কাজে ঠিকাদারদের সাথে গোপন আতাত করে সরকারের অর্থের অপচয়সহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সাথে লিপ্ত হয়ে পরেছেন। যা তদন্ত করলেই প্রমান মিলবে।

সূত্রমতে, গত ১৩ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচা কার্যালয়ের দুদক চেয়ারম্যানের বরাবরে লিখিত আবেদনটি করা হয়েছে। আবেদনকারী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সাথে চাকরি করা সুব্রত রায়ের তদরকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালভাট নির্মানে ব্যাপক অনিয়ম করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে কর্মরত থেকে একইভাবে অনিয়ম করে আসছেন। এমনকি ধামুরা এলাকার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালালমাল নিয়েও তার বিরুদ্ধে নানা আভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, তার (সুব্রত) কারণে রাষ্ট্রের বিপুল পরিমান অর্থের অপচয় বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা দুর্নীতির শামিল। তাই তার সকল কর্মকান্ড তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি (মাছুম হাওলাদার) সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে বিস্তার অভিযোগ থাকা সত্বেও তিনি উজিরপুরে বহাল তবিয়তে চাকরি করছেন। ফলে তার তদারকিতে থাকা বিভিন্ন কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন উপজেলাবাসী। এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য নেওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে