চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির ব্যবস্থাপনায় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয় দফায় ৫০টি দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার(১৬ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় জেলা বিএনপি কার্যালয় থেকে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় জানানো হয়, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে বর্তমান সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির পক্ষে থেকে প্রতিবন্ধী ও অসহায় মানুষের হাতে চেক তুলে দেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ অন্য নেতৃবৃন্দ। চেক বিতরণকালে বক্তারা বলেন, তারেক রহমান সরকার সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রতিবন্ধী ও দুস্থ পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে এই ধরনের সহায়তা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সহায়তাপ্রাপ্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দ প্রকাশ করতে দেখা যায়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।