তানোরে ৭০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম
তানোরে ৭০ পিস  ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
রাজশাহীর তানোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেড়টার দিকে তানোর পৌরসভা সোমাসপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ রানা ওই গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। এঅবসস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামি মাসুদ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে