কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৩ পিএম
কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ
গাজীপুরের কাপাসিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও বিভিন্ন খামারীদের মাছে বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং জলাভূমি নির্বাচন ও পোনা মাছ সংগ্রহ কমিটির সদস্য সচিব জান্নাতুন শাহীনের সার্বিক ব্যবস্থাপনায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, ঢাকা বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কার্যালয়ের কর্মকর্তা সাঈদা ইয়াসমিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, অফিস সহকারী হামিদা, বিএনপি নেতা মৎস্য খামারী জুলহাস উদ্দিন প্রমুখ। মৎস্য অফিস সূত্র জানায়, উপজেলা ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৪ জন খামারীর মাঝে প্রায় ৩'শ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে