ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মিনি কনফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুরে দালানের ছাদে সোলার প্যানেল স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিকরন বিষয়ক এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পল্লি বিদ্যুৎ সমিতির উপজেলা সাব-জোনাল অফিস এ অবহিতকরন সভার আয়োজন করেন।
সভার সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেঃ চন্দ্র মোহন হালদার ও উপজেলা পল্লি বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ এনায়েত হোসেন।
“সৌর শক্তিতে আলোকিত হউক দেশের প্রতিটি ঘর”এ প্রতিপাদ্য নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, পল্লি বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন, সাংবাদিক আব্দুস সবুর কাজল ও ব্যাবসায়ী মোঃ মোসলেম উদ্দিন প্রমূখ। এ সময় অন্যান্যের খান বাহাদুর, আশরাফুল আলম, রাজীব কুমার ও মোঃ আলাউদ্দিন সহ উপজেলা পল্লি বিদ্যুৎ অফিসের বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দালানের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে সরবরাহর করতে আগ্রহী গ্রাহকদের তালিকাভুক্তিকরনের জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় দালানের ছাদে সৌর প্যানেল স্থাপন করে নিজের চাহিদা পূরনের পর অতিরিক্ত বিদ্যুৎ সরকারি খাতে বিক্রয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়।