নড়াইলের এবিএনকে বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সালাহউদ্দিন

নড়াইলের এবিএনকে বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভা

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২১ পিএম
নড়াইলের এবিএনকে বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভা

নড়াইলের লোহাগড়া উপজেলার এ বি এন কে আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক (আহবায়ক) কমিটির সভাপতি হলেন সালাহউদ্দিন খান। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিদ্যালয় মিলনায়তনে নতুন সভাপতি সালাহউদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ সুধীজন। গত ৯ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিতপত্রে অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতি করা হয়েছে সালাহউদ্দিন খানকে। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য পদে উবায়দুল্লাহ মোঃ জাকির হোসেন, অভিভাবক সদস্য মোঃ মনিরুল শেখ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। অ্যাডহক কমিটির পত্র জারির পর থেকে অনধিক ছয়মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে, গত ২ আগস্ট শিক্ষা বোর্ড আরেকটি পত্রে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত করে সালাহউদ্দিন খানকে। তিনি বর্তমানে দু’টি বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। সালাহউদ্দিন খান লোহাগড়ার আমাদা গ্রামের মরহুম ইনছান উদ্দিন খান ও শামসুন্নাহার হেনা দম্পতির সন্তান। সালাহউদ্দিন ঢাকার সরকারি বাঙলা কলেজ থেকে এম এ, প্রাইম ইউনিভার্সিটি থেকে এল এল বি এবং এল এল এম পাস করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে