এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুপ্রেরণায়

চাঁদপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম
চাঁদপুরে প্রতিবন্ধীদের মাঝে  হুইলচেয়ার বিতরণ

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের মানবিক অনুপ্রেরণায় চাঁদপুর সদরে অসচ্ছল প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির অংশ হিসেবে এটি ছিল ৫ম পর্যায়ের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের হাতে এই হুইলচেয়ারগুলো তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা।

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী এবং যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিতরণকালে বক্তারা বলেন, মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনা ও অনুপ্রেরণায় সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণার্থে ধারাবাহিকভাবে নানামুখী সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করা হচ্ছে। এ ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন। উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারবর্গ এ ধরনের মানবিক উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে