কুষ্টিয়ার দৌলতপুরে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের প্রভাবে পদ্মা নদীর অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধির ফলে চিলমারী ইউনিয়নের বন্যা দুর্গত চার শতাধিক পরিবারের মাঝে কুষ্টিয়ার জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করা হয়েছে। চিলমারির জুতাশাহী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বন্যা দুর্গতদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা দুর্গতদের আরো সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয়
কমিটির সদস্য, দৌলতপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাদ রেজা ভাইয়ের বাচ্চু মোল্লা। চিলমারী বিএনপি নেতা মোঃনুরুজ্জামানের সভাপতিত্ব প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা
অধ্যক্ষ সোহরাব উদ্দিন,বিশেষ অতিথি থেকে বন্যা দুর্গতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আব্দুল হাই সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন উপজেলা ও চিলমারী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত চার শত বস্তার প্যাকেটে ছিল ২০ কেজি করে চাউল, ডাউল, আলু, চিনি, চিড়া, খাবার স্যালাইন সহ শুকনো খাবার। চিলমারীর ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এবং বাহির মাদীর ২ও ৩ নং ওয়ার্ডের ৪০০ শত পরিবারের মাঝে এ ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।