লং মার্চ সফল করতে বিরলে জামায়াতের শুভেচ্ছা র‌্যালি

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫১ পিএম
লং মার্চ সফল করতে বিরলে জামায়াতের শুভেচ্ছা র‌্যালি

ঢাকা টু রংপুর লং মার্চ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আয়োজনে শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বিরল পৌরশহরে উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও সেক্রেটারি আজমির হোসাইন এর নেতৃত্বে র‌্যালিতে উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গণভোটের গণ রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ বিভিন্ন দাবিতে র‌্যালিতে  ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ঢাকা টু রংপুর লংমার্চে অংশগ্রহণের আহবান জানান নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে