রাজশাহীর বাঘায় দুর্বার মিনি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বাজুবাঘা নতুনপাড়া জামের মসজিদের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বাঘা সোনার তরী একাত্তর ফুটবল একাদশ ও বাঘা যুব ক্লাব ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পেরে টাইব্রেকারে সোনার তরী একাত্তর ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করেন বাঘা যুব ক্লাব ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন হন।
দুর্বার স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় পুরুস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন।
দুর্বার স্পোর্র্র্টিং ক্লাবের পরিচালক ফাহিম ফেরদাউস তিহামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদল আহবায়ক এসএম সালাউদ্দীন আহম্মেদ শামিম সরকার। বিশেষ অতিথি ছিলেন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল ইসলাম।
দুর্বার স্পোর্টিং ক্লাব সভাপতি বিজয় হাসান পাভেলের সার্বিক তত্বাবধায়নে পুরুস্কার বিতরনী অনুষ্টানে বক্তব্য রাখেন সমসের আলী মুন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দীন, উপজেলা যুবদল সাবেক সভাপতি সালেহ আহম্মেদ সালাম, উপজেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম, বাঘা পৌর মৎস্যজীবী দল সভাপতি হামিদুল হক, বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলিমুদ্দিন আহাম্মদ লিয়াকত, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি টুটুল সরকার, ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হিরাউল ইসলাম হিরা, বাঘা পৌর যুবদল সদস্য সচিব আহসান মাহমুদ আজমুল, উপজেলা মহিলা দল সভাপতি সেলিনা আক্তার শাপলা, বাঘা পৌর শ্রমিক দল আহবায়ক আমিরুল ইসলাম হেলাল, বাঘা কৃষক দল সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ, সাংবাদিক লালন উদ্দীন প্রমুখ।
খেলায় ম্যান-অফ দ্যা ম্যাচ বিজয়ী মেহেদী হাসান, ম্যান অফ দ্যা সিরিজ জিল্লুর রহমান। খেলায় ১৬ টি দল অংশ গ্রহন করেন।