সৈয়দপুরে রেলের জায়গা দখলের চেষ্টা, ডিএস এর হস্তক্ষেপে উচ্ছেদ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৭ পিএম
সৈয়দপুরে রেলের জায়গা দখলের চেষ্টা, ডিএস এর হস্তক্ষেপে উচ্ছেদ

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের পরিত্যক্ত জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। তবে বিষয়টি নজরে আসার পর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক ( ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ এর হস্তক্ষেপে নির্মাণাধীন স্থাপনার অংশবিশেষ ভেঙে দেওয়া হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ জায়গাটি লোহার বীম দিয়ে ঘিরে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

জানা যায়, সৈয়দপুর রেলওয়ের পাওয়ার হাউস থেকে রেলওয়ের বিভিন্ন কারখানা, বাংলো ও আবাসিক বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পাওয়ার হাউসের পাশে দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত জায়গা ছিল। সেখানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হতো। একপর্যায়ে জায়গাটি ময়লা-আবর্জনার বড় স্তূপে পরিণত হয়।

সম্প্রতি হঠাৎ করে ওই জায়গা থেকে ময়লা-আবর্জনা সরিয়ে দ্রুত পরিষ্কার করা হয়। এরপর সেখানে ইট ফেলে রাতের আঁধারে জায়গাটি পাকাকরণের কাজ করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ধারণা, সেখানে দোকানঘর বা অন্য কোনো স্থাপনা নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অভিযোগ উঠেছে, একটি চক্র রেলওয়ের ওই জায়গা দখলে নিয়ে তা বিক্রিরও পাঁয়তারা করছিল। এ নিয়ে কিছু অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। এ কাজে পাওয়ার হাউসের কয়েকজন কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তাদের নাম বা সংশ্লিষ্টতার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি রেলওয়ে কারখানার ডিএস এর নজরে আসলে তিনি লোকবল নিয়ে গিয়ে নির্মাণাধীন স্থাপনার কিছু অংশ ভেঙে দেন। একই সঙ্গে যারা স্থাপনাটি নির্মাণ করেছিলেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের উদ্যোগে তা অপসারণের নির্দেশ দেন। নির্দেশনার পরদিন নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ করা অংশটি সরিয়ে ফেলা হয়। ফলে জায়গাটি আবারও খোলা মাঠে পরিণত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ জায়গাটি লোহার বীম দিয়ে ঘিরে নিজেদের দখলে নেয়। এ বিষয়ে রেলওয়ের উদ্ধতন উপসহকারী প্রকৌশলী (পুর্ত) মো.শরিফুল ইসলাম বলেন, “একটি চক্র রেলওয়ের জায়গাটি দখলে নিয়ে বিক্রির পাঁয়তারা করছিল। বিষয়টি ডিএস স্যারের নজরে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, রেলওয়ের জায়গা দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এমন তৎপরতা অব্যাহত থাকবে

আপনার জেলার সংবাদ পড়তে