পাবনার চাটমোহরে চুরি করতে এসে গণপিটুনির শিকার হয়েছে কুখ্যাত চোর মহরম হোসেন (৩৫)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহরম পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের নুর ইসলামের ছেলে। গত শনিবার দিবাগত রাতে চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়,শনিবার রাতে মহরম জগতলা গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে চুরি করতে ঢোকে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চোর চোর বলে চিৎকার শুরু করেন। চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে মহরমকে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা চোরকে গলপিটুনি দিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুরিশ ঘটনাস্থলে গিয়ে মহরমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে খাইরুল ইসলাম বাদী হয়ে রবিবার থানায় মামলা করেছেন। চাটমোহর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,আহত চোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা এই ঘটনা ঘটিয়েছে। চিহ্নিত চোর মহরম হোসেনের বিরুদ্ধে চাটমোহর,আটঘরিয়া ও পাবনা সদর থানায় কয়েকটি মামলা রয়েছে।