যশোরের অভয়নগরে উপজেলার বিভিন্ন দপ্তররের ও বিএনপির নেতৃবৃন্দ কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেছেন ৩১৭-মহিলা আসন-১৭ সংসদ সদস্য সুলতানা আহমেদ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৮যশোর ৪-আসনের দায়িত্ব প্রাপ্ত ও ৩১৭-মহিলা আসন-১৭ আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। এ সময় বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি প্রমুখ। সভায় উপজেলা-নওয়াপাড়া পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১২ টার দিকে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ৮৮যশোর ৪-আসনের দায়িত্ব প্রাপ্ত ও ৩১৭-মহিলা আসন-১৭ আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএরপির সভপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষ অফিসার বিশ্বজিৎ সাহা, সমাজসেবা অফিসার মো: আব্দুল কাদেরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।