চরভদ্রাসনে ৯টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত সম্পন্ন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৭ পিএম
চরভদ্রাসনে ৯টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৯টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে সোমবার দিন ব্যাপি কার্প জাতিয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও মৎস্য অফিসার নাইম হোসেন বিপ্লব জলাশয়গুলো ঘুরে ঘুরে পোনামাছ অবমুক্ত করেন।

জানা যায়, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র সংরক্ষনের জন্য ২০২৬-২০২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে প্রায় ৩২৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এসব জলাশয়ের মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৭০ কেজি পোনামাছ, চরভদ্রাসন থানা পুকুরে ৪০ কেজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ৪০ কেজি, চরঅযোধ্যা উচ্চ বিদ্রারয় পুকুরে ২৫ কেজি, এম.কে ডাঙ্গী প্লাবন ভুমিতে সাড়ে ৩৭ কেজি, চরসুলতানপুর জামে মসজিদ পুকুরে ২৫ কেজি, মদিনাতুল উলুম মাদ্রাসা পুকুরে ২৫ কেজি, মাথাভাঙ্গা আশ্রয়ন প্রকল্প পুকুরে ৩০ কেজি ও হাজীডাঙ্গী মাদ্রাসা পুকুরে ৩০ কেজি সহ মোট প্রায় ৩২৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে