কুড়িগ্রাম-৩ আসনে

সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৪ পিএম
সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা

২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের জন্য সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী। সংরক্ষিত ৩২৫ মহিলা আসন-২৫ এর সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুরাইয়া জেরিন রনি স্বাক্ষরিত সোমবার (২১ সেপ্টেম্বর) এক চিঠিতে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্ত ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জনগণের যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের জন্য তারিক আবুল আলা চৌধুরীকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তারিক আবুল আলা চৌধুরী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তিনি আমাকে যোগ্য মনে করে কুড়িগ্রাম-৩ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্বকে আমি জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজে লাগাতে চাই।চ্

তিনি আরও বলেন, “উলিপুরের উন্নয়নে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, প্রধান সড়ক ১৮ ফুট থেকে ২৪ ফুটে সম্প্রসারণ, কৃষিপণ্যাগার এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণাগার স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের প্রয়োজন ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় উলিপুরকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব।

আপনার জেলার সংবাদ পড়তে