আসন্ন রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান শিমুল শিকদার।
মঙ্গলবার তিনি স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
গণসংযোগকালে আরিফুর রহমান শিমুল শিকদার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন বিষয় ও তাদের মতামত শোনেন। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তাঁর কার্যক্রমের কথা তুলে ধরেন।
আরিফুর রহমান শিমুল শিকদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মতবিনিময় সভা, গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পশ্চিম রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।