কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুর জেলা যুবদল নেতা আকিবুল রহমান মনুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জিন্দাবাদ, ধর-ধর লীগ ধর ধইরা ধইরা জবাই কর স্লোগানে মূখরিত বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার বিকেলে নগরীর নর্থ ভিউ হোটেলের সামনে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্র্যান্ড হোটেল মোড়স্হ বিএনপি দলীয় কার্যালয়ে শেষ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মনু বলেন, জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে। বিএনপির চেয়ারম্যান, তারণ্যের অহংকার তারেক রহমানকে নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় ফ্যাসিস্ট আওয়ামীলীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের ভেতরে হত্যা, খুন, ধর্ষণ ও জ্বালাও পোড়াও, ভাংচুর করে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। এই দেশের কিছু ব্যবসায়ীরা আওয়ামীলীগের সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছে। দেশের ভেতরে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমার প্রশাসনের কাছ হতে আশা করছি।
এ সময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।