সাইফউদ্দিনের জায়গায় দলে সুযোগ পাচ্ছেন আলিস

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৪ এএম
সাইফউদ্দিনের জায়গায় দলে সুযোগ পাচ্ছেন আলিস

আসন্ন এশিয়ান গেমসের বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মূলত হ্যামস্ট্রিং চোটের কারণে খেলা শুরুর আগেই বাদ পড়লেন এই পেস বোলিং অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে গুঞ্জন শুরু হয়েছে সাইফউদ্দিনের বদলে নতুন করে এশিয়ান গেমসের দলে সুযোগ পাচ্ছেন কোন ক্রিকেটার। সাইফউদ্দিনের বদলি হিসেবে আলিস আল ইসলামের নাম চূড়ান্ত করেছে বিসিবি। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র এমনটিই জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে এশিয়ান গেমসের দলে যুক্ত হতে যাচ্ছেন আলিস। আর একজন পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় স্পিনারকে নিলে এই বিভাগে আরো শক্তি বাড়বে। এর আগে গত শনিবার অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। এরপর এমআরআই করানোর পর গুরুতর চোট ধরা পড়ে তার।

আপনার জেলার সংবাদ পড়তে