শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার সড়কের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ঝঅণ-খঊঅউ প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে ঊউটঈঙ ইধহমষধফবংয।

অনুষ্ঠানে উপজেলার ৮টি অফড়ষবংপবহঃ ্ ণড়ঁঃয ঈষঁন-এর বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কিশোর-কিশোরী ও যুবরা অংশ নেন। বিতর্ক, বক্তৃতা, চিত্রাঙ্কন, গল্প বলা, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী মো. মানুন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিয়ার প্রজেক্ট অফিসার সুমাইয়া খন্দকার ও মীর মো. তৌহিদুর রহমান।

আয়োজকরা জানান, কিশোর-কিশোরী ও যুবদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তা, জনসম্মুখে বক্তব্য প্রদান, সৃজনশীলতা, দলগত কাজ ও সামাজিক বিষয়ে অংশগ্রহণের দক্ষতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পরিচিতি, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের অধিকার ও দায়িত্ব, মেয়েদের শিক্ষা ও নেতৃত্ব, নিরাপদ কমিউনিটি, জলবায়ু পরিবর্তন, মাদকমুক্ত সমাজসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় গুরুত্ব পায়। প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের ৮টি চা-বাগানের ১২ থেকে ২৪ বছর বয়সী ৪৬ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী ও আয়োজকদের নিয়ে গ্রুপ ছবি তোলা হয় এবং মধ্যাহৃভোজে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে