দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাস্তার পার্শ্বে থেকে আবুল কালাম আজাদ (৪৮) এর মৃত দেহ উদ্ধার করেছে কাহারোল থানা পুলিশ। কাহারোল থানার সুত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১০টার সময় কাহারোল থানার পুলিশকে মোবাইলে ফোনে জানান, হোসেনপুর গ্রামে রাস্তার পাশে এক ব্যক্তির মৃত দেহ পড়ে আছে। তাৎক্ষণিক পুলিশ ও পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির মরদেহ কাহারোল নিয়ে আসে পুলিশ। পরিবারের লোকজন ও ভাটার ম্যানেজার মলিন চন্দ্র রায় জানায় প্রতিদিনের মতো আবুল কালাম আজাদ নশিপুর ভাটা হতে জামতলী মোড় বাজারে ভাত খেতে যান। বুধবার সন্ধ্যা ৭টায় ভাত খাওয়ার জন্য হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। এক ঘন্টা যাবৎ ফিরে না আসায় ম্যানেজার আবুল কালাম আজাদের ফোনে বার বার ফোন দিতে থাকেন। কিন্তু আবুল কালাম আজাদ ফোন ধরেন নাই। রাত আনুমানিক সাড়ে ১০টার সময় আবুল কালাম আজাদের ফোন থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে বলেন, এখানে একজন লোক রাস্তায় পড়ে আছে। ম্যানাজারসহ পরিবারের লোকজন সেখানে ছুটে যান। গিয়ে দেখেন আবুল কালাম আজাদ মাটিতে পড়ে আছে। কাহারোল থানা পুলিশ সেখান থেকে আবুল কালাম আজাদের মৃত দেহ থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান। মৃত আবুল কালাম আজাদ ২০২৩ সাল থেকে নশিপুর হাজির ভাটায় সহকারী ম্যানেজারের চাকুরী করতেন।