আল আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরণখোলা শাখায় বাংলা কিউআর কোড ব্যবহার ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আল আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ শরণখোলা শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্মপরিচালক সোহেল নওরোজ।
আল আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি শরণখোলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আল-আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখার ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম, জনতা ব্যাংক শরণখোলা শাখার ব্যবস্থাপক লিপন কুমার পাল, কৃষি ব্যাংক ব্যবস্থাপ সঞ্জয় দেবনাথ, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, উপজেলা সদর রায়েন্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামান তালুকদার বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফজাল হোসেন মানিক, রায়েন্দা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ বাংলা কিউআর কোড ব্যবহার ও ক্যাশলেস এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এর সুফল তুলে ধরে বলেন, বাংলাদেশ কিউআর এ লেনদেন নিরাপদ ও ঝামেলা মুক্ত। তাই সকলকে উৎসাহিত করে ক্যাশলেস গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে জনসাধারণকে বাংলা কিউআর ব্যবহার এবং ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্যাংকার ও সুধীজনের অংশ গ্রহণে একটি রেলি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি তে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেয়।