অভয়ারণ্য খালে মাছ শিকার

সুন্দরবনে ১২ জেলে আটক, ট্রলার ৫ নৌকা ও জাল জব্দ

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১২ পিএম
সুন্দরবনে ১২ জেলে আটক, ট্রলার ৫ নৌকা ও জাল জব্দ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় খালে মাছ ধরার সময় এক দিনের ব্যবধানে বনরক্ষীরা ১২ ছেলেকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে একটি ট্রলার ৫টি  নৌকা ও ৫ হাজার ফুট চরপাটা জাল। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে  মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে। 

বন বিভাগ সূত্র জানায়, বুধবার  (২২ সেপ্টেম্বর) গত গভীর রাতে পূর্ব সুন্দরবনের  শরণখোলা রেঞ্জের স্মার্ট  টিমের সদস্যরা অভিযান চালিয়ে সুপতি স্টেশন এলাকার বাদামতলা খাল থেকে  একটি ট্রলার, জালসহ ৩ জেলেকে আটক করে।   আটক জেলেরা হলেন, জামাল মৃধা, হিরু মৃধা ও দীপঙ্কর। আটককৃতদের  বাড়ি 

অপরদিকে মঙ্গলবার  (২১ সেপ্টেম্বর) বিকেলে কোকিল মনি খালের পূর্ব পাড়ে  বনরক্ষীরা   অভিযান চালিয়ে পাঁচটি নৌকাসহ ৯ জেলেকে আটক করে।   এ সময় জব্দ করা হয় ৫ হাজার ফুট চরপাটা জাল। আটক জেলেরা হচ্ছে,কামাল  সরদার, সাহেব আলী সরদার, জাবের সরদার,   মোজাম্মেল ছানা, খোকন ছানা,  মহসিন সরদার, বিল্লাল সরদার ও  আব্দুর রব ও সাহেব আলী। আটক জেলেদের বাড়ি খুলনার কয়রা  উপজেলার বিভিন্ন গ্রামে। 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো: শরিফুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানায়, অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের দায় ১২ জেলেকে আটক করা হয়েছে।  জব্দ করা হয়েছে একটি ট্রলার  পাঁচটি নৌকা পাঁচ হাজার ফুট জাল। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে   মামলা দিয়ে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে